`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার জেলার সবগুলো আসনই বিএনপির

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 15, 2026 ইং
কক্সবাজার জেলার সবগুলো আসনই বিএনপির ছবির ক্যাপশন: বিএনপির বিজয়ী চার সংসদ সদস্য
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন সালাউদ্দিন আহমেদ, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, লুৎফুর রহমান কাজল ও শাহজাহান চৌধুরী।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ দুইবার, বিএনপি পাঁচবার, জাতীয় পার্টি তিনবার, জামায়াতে ইসলামী একবার এবং কল্যাণ পার্টির প্রার্থী একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সালাহউদ্দিন আহমদ দুইবার ও তাঁর স্ত্রী হাসিনা আহমদ একবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনে এলাকায় দীর্ঘদিনের জনপ্রিয়তার কারণে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ যে জয়ী হবেন, তা অনেকটাই নিশ্চিত ছিলেন ভোটারেরা।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। তার বাড়ি মহেশখালীতে। ২০০৮ সালের নির্বাচনে আসনটিতে জামায়াতে ইসলামের প্রার্থী  হামিদুর রহমান জয়ী হয়েছিলেন। আলমগীর ফরিদও এ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল জয়ী হয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক। কাজল স্থানীয়ভাবে সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তাই তাঁর জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী ছিল দল।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী ও দলের জেলা শাখার সভাপতি শাহজাহান চৌধুরী জয়ী হয়েছেন। এই আসনটি জেলায় ‘ভাগ্য আসন’ হিসেবে পরিচিত। কারণ, অতীতে এই আসন থেকে যে দলের প্রার্থী জয়লাভ হয়েছেন, তাঁর দলই সরকার গঠন করেছে। এবারও সেটি সত্য হলো। শাহজাহান চৌধুরী এ আসনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য। ছিলেন জাতীয় সংসদের হুইপও। পঞ্চমবারের মতো তিনি আসনটিতে জয়লাভ করেছেন। 


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও