
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ও অপরাধে ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ১০ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন, জুয়া প্রতিরোধ আইনে একজন, মাদক সেবনের অভিযোগে চারজন, ধর্তব্য অপরাধে একজন এবং ধর্ষণ মামলায় একজন রয়েছেন।
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার তিনজন হলেন আব্দুল মোনাফ সিকদার ওরফে গুজা মুনাফ (৩৮), সৈয়দ হোসেন রানা (৩৫) এবং আব্দুল শুক্কুর (৪০)।
জুয়া প্রতিরোধ আইনে রিফাতুল ইসলাম (২৪), মাদক সেবনের অভিযোগে জিসান (১৮), তাওহিদুল মোস্তাকিম নাঈম (২১), বোরহান (১৯) ও মো. ফারুক (১৯) এবং ধর্তব্য অপরাধে ইকবাল হোসেন ফয়সালকে (২৫) গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া ধর্ষণ মামলায় গিয়াস উদ্দিন (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।