
কক্সবাজারের উখিয়ায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন পিস্তল উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।
পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে উখিয়া থানার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পালংখালী উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন ছিনতাইকারী অবস্থান করছে—এমন খবর পাওয়া যায়। পরে বালুখালী ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন পিস্তল উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা তৈরি করে অস্ত্রটি জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রটির মালিকানা এবং ঘটনাস্থলে ফেলে যাওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ঘটনায় উদ্ধার করা অস্ত্রের বিষয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।