
কক্সবাজার সদরের লিংক রোড এলাকায় যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার কামরুল হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মো. কামাল (২২)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও এসআরবি-৭।
এসআরবি জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ সিপিএসসি ও এসআরবি-৭ সিপিসি-৩-এর যৌথ অভিযানিক দল কক্সবাজার সদর মডেল থানাধীন লিংক রোড মোড়ে অভিযান চালায়। এ সময় কামালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামাল চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ডোবারপাড় জামতলা এলাকার সালাম সাহেবের কলোনির বাসিন্দা মোরাদের ছেলে। তিনি বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা কামরুল হত্যা মামলার প্রধান পলাতক আসামি। হত্যাকাণ্ডের পর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি কক্সবাজারে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।