
টানা বর্ষণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার সদর এলাকার ৫০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে হামীম মফিজ ফাউন্ডেশন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হামীম মফিজ ফাউন্ডেশনের অঙ্গীকার। চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময়, প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়া ৫০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
জয়নাল আবেদীন জানান, ভবিষ্যতেও মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকবে হামীম মফিজ ফাউন্ডেশন।