
কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটের দিকে র্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন এহসান উল্লাহ (২৯)। তিনি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা। র্যাব জানায়, তিনি একটি মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত পলাতক ছিলেন।
র্যাবের দাবি, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।