`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে এই ৭ কারণে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে এই ৭ কারণে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঘটনা এখন শুধু ব্যবসায়িক ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ নয়। সাধারণ ব্যবহারকারীরাও হোয়াটসঅ্যাপের নীতিমালা ভঙ্গ করলে অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ হারাতে পারেন। বিভিন্ন ধরনের সন্দেহজনক কার্যক্রম, স্প্যাম বা অননুমোদিত অ্যাপ ব্যবহারের মতো কারণে অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে হোয়াটসঅ্যাপ।


১. অ্যাকাউন্টের সন্দেহজনক কার্যক্রম


হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ব্যবহার পদ্ধতি, পাঠানো বার্তার ধরন এবং অন্য ব্যবহারকারীদের ব্লক বা রিপোর্ট করার মতো বিষয়গুলো পর্যালোচনা করা হয়। ধারাবাহিকভাবে সন্দেহজনক আচরণ শনাক্ত হলে অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।


২. অননুমোদিত অ্যাপ ব্যবহার


জিবি হোয়াটসঅ্যাপ বা এফএম হোয়াটসঅ্যাপের মতো পরিবর্তিত বা অননুমোদিত সংস্করণ ব্যবহার করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঝুঁকি থাকে। এসব অ্যাপ ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তার জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে।


৩. অল্প সময়ে অনেককে একই বার্তা পাঠানো


একই বার্তা অল্প সময়ের মধ্যে অনেক ব্যক্তিকে পাঠালে সেটি স্প্যাম হিসেবে বিবেচিত হতে পারে। আমন্ত্রণ, শুভেচ্ছা বা প্রচারণামূলক বার্তাও অতিরিক্ত হারে পাঠানো হলে অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।


৪. অপরিচিত নম্বরে অতিরিক্ত বার্তা পাঠানো


যাঁরা আপনার নম্বর সংরক্ষণ করেননি বা আপনাকে চেনেন না, তাঁদের কাছে নিয়মিত অনেক বার্তা পাঠালে তাঁরা বিরক্ত হয়ে নম্বরটি ব্লক বা রিপোর্ট করতে পারেন। অতিরিক্ত ব্লক বা রিপোর্টের কারণে অ্যাকাউন্ট সন্দেহজনক হিসেবে চিহ্নিত হতে পারে।


৫. অনেক অপরিচিত ব্যক্তিকে গ্রুপে যুক্ত করা


একসঙ্গে অনেক অপরিচিত ব্যক্তিকে গ্রুপে যুক্ত করা কিংবা একই ব্যক্তিদের বারবার নতুন গ্রুপে যোগ করাও স্প্যাম আচরণ হিসেবে বিবেচিত হতে পারে। সদস্যরা দ্রুত গ্রুপ ছেড়ে গেলে বা অভিযোগ করলে অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।


৬. স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো


তৃতীয় পক্ষের অননুমোদিত সফটওয়্যার বা সেবা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো কিংবা স্বয়ংক্রিয় উত্তর দেওয়ার ব্যবস্থা চালু করলে অ্যাকাউন্ট সীমিত বা নিষিদ্ধ হতে পারে।


৭. নতুন নম্বর দিয়ে হঠাৎ অতিরিক্ত কার্যক্রম


নতুন নিবন্ধিত নম্বর থেকে অল্প সময়ের মধ্যে অনেক মানুষকে বার্তা পাঠানো, একসঙ্গে অনেক গ্রুপে যোগ দেওয়া বা বিভিন্ন গ্রুপে দ্রুত বার্তা পাঠালে সেটি সন্দেহজনক কার্যক্রম হিসেবে বিবেচিত হতে পারে।


তাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিরাপদ রাখতে অননুমোদিত অ্যাপ ব্যবহার না করা, অপরিচিত ব্যক্তিদের অতিরিক্ত বার্তা না পাঠানো এবং স্বাভাবিক ব্যবহারের বাইরে স্প্যামধর্মী কার্যক্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য