`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

‘অ্যাড মানি’ সুবিধার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বাংলাদেশ ব্যাংক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
‘অ্যাড মানি’ সুবিধার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বাংলাদেশ ব্যাংক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ সুবিধা চালুর ক্ষেত্রে নির্ধারিত নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।


বৃহস্পতিবার (৩০ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক পিএসডি-১ সার্কুলার লেটার নম্বর-০৩/২০২৬ জারি করে এ নির্দেশনা দেয়।


নতুন নির্দেশনার মাধ্যমে গত ১৯ মে জারি করা সার্কুলারের ক্রমিক নম্বর ২ ও ৩-এর নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা সংশোধন করা হয়েছে।


সার্কুলারে বলা হয়েছে, সংশোধিত সময়সীমার মধ্যে যেসব এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান এবং তফসিলি ব্যাংক নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, তাদের ব্যাংক কার্ড থেকে এমএফএসে ‘অ্যাড মানি’ সেবা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে স্থগিত করা হবে।


পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি কেবল উল্লিখিত দুটি নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রেই প্রযোজ্য। গত ১৯ মে জারি করা মূল সার্কুলারের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং সেগুলো যথারীতি অনুসরণ করতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানে মার্কিন হামলায় আহত বেশ কয়েকজন

ইরানে মার্কিন হামলায় আহত বেশ কয়েকজন