`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, ২ সেলু মেশিন জব্দ, ২টি ধ্বংস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, ২ সেলু মেশিন জব্দ, ২টি ধ্বংস ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি সেলু মেশিন জব্দ করা হয়েছে। পাশাপাশি আরও দুটি সেলু মেশিন ধ্বংস করা হয়।


মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে ইউনিয়নের বানিয়াকুম ও মুহুরীপাড়া এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ ও অকেজো করা হয়।


স্থানীয়ভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে প্রশাসন।


চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে বালু উত্তোলন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ইনানী সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫

ইনানী সৈকতে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, উদ্ধার ১৫