`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দমদমিয়ায় বিজিবির অভিযানে ৪৫ লিটার চোলাই মদ ও যাত্রীবাহী বাস জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
দমদমিয়ায় বিজিবির অভিযানে ৪৫ লিটার চোলাই মদ ও যাত্রীবাহী বাস জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

টেকনাফের দমদমিয়া চেকপোস্টে অভিযান চালিয়ে ৪৫ লিটার দেশীয় চোলাই মদ, একটি যাত্রীবাহী বাস এবং দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট রাত ৯টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় কক্সবাজার থেকে টেকনাফগামী পায়রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামানো হয়।


বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় বাসটি তল্লাশি করা হলে মাদকদ্রব্যের উপস্থিতির সংকেত পাওয়া যায়। পরে বাসটির চালকের আসনের সামনে স্টিয়ারিংয়ের নিচে বিশেষভাবে লুকানো ২০ লিটার এবং পেছনের আসনের নিচে লুকানো আরও ২৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৪৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।


এ ঘটনায় বাসের চালক মো. রফিক (৩২) ও হেলপার মো. জুয়েলকে (২২) আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।


বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদক ও বাসের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।


টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। গোয়েন্দা নজরদারি, টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং কে-৯ ডগের সহায়তায় বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ