`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

২১ জানুয়ারি শুরু হতে পারে ইউপি নির্বাচন, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
২১ জানুয়ারি শুরু হতে পারে ইউপি নির্বাচন, পাঁচ ধাপে ভোটের পরিকল্পনা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হতে পারে। পাঁচ ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচন ২০২৭ সালের ২৭ মে শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে।


সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হতে পারে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ৭২৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।


এ ছাড়া তৃতীয় ধাপে ২ মে ৭৯০টি এবং চতুর্থ ধাপে ১৩ মে ৯৫১টি ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। পঞ্চম ও শেষ ধাপে বাকি ইউনিয়ন পরিষদগুলোতে আগামী ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।


সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।


বৈঠক শেষে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবালের মৃত্

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবালের মৃত্