`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রাত ১টার মধ্যে কক্সবাজারসহ ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
রাত ১টার মধ্যে কক্সবাজারসহ ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ১টার মধ্যে কক্সবাজারসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


এদিকে আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের আটটি বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।


আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
র‌্যাবের টিএফআই সেলে ২৯টি ছোট কক্ষ, ট্রাইব্যুনালের পরিদর্শন

র‌্যাবের টিএফআই সেলে ২৯টি ছোট কক্ষ, ট্রাইব্যুনালের পরিদর্শন