`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টানা চার দফায় কমল সোনার দাম, ভরিতে হ্রাস ৩ হাজার ৩২৪ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
টানা চার দফায় কমল সোনার দাম, ভরিতে হ্রাস ৩ হাজার ৩২৪ টাকা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের বাজারে টানা চতুর্থ দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে  এ দাম কার্যকর হয়েছে।


বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৯টায় কমিটির জরুরি বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এর আগের দিন শনিবার এ মানের সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।


এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।


সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাফ নদীতে বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক

নাফ নদীতে বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক