`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ত্বকের শুষ্কতা দূর করার ৬ উপায়

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
ত্বকের শুষ্কতা দূর করার ৬ উপায় ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ঋতু পরিবর্তনের সঙ্গে কমতে শুরু করেছে তাপমাত্রা। হেমন্তের শুষ্ক আবহাওয়া ও ঠান্ডা বাতাসে ত্বকে দেখা দিতে পারে শুষ্কতা, চুলকানি ও খসখসে ভাব। বিশেষ করে হাত, ঠোঁট ও শরীরের বিভিন্ন স্থানে আর্দ্রতা কমে দেখা দেয় অস্বস্তি। তাই শীতের আগেই ত্বকের যত্নে কিছু পরিবর্তন আনার পরামর্শ বিশেষজ্ঞদের।


ত্বকের শুষ্কতা দূর করতে প্রথমেই ব্যবহার করতে হবে মৃদু ক্লিনজার। এমন ফেসওয়াশ বেছে নিতে হবে, যা ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট না করে ময়লা পরিষ্কার করে। পাশাপাশি গোসল বা মুখ ধোয়ার পরপরই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। শুষ্ক ত্বকের জন্য ক্রিম-ভিত্তিক ময়েশ্চারাইজার বেশি কার্যকর হতে পারে।


শীতকালেও সানস্ক্রিন ব্যবহার জরুরি। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষায় বাইরে যাওয়ার আগে এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন লাগাতে হবে।


এ ছাড়া ঠোঁটের শুষ্কতা ও ফাটাভাব এড়াতে নিয়মিত লিপ বাম ব্যবহার করতে হবে। বারবার ঠোঁট চাটার অভ্যাসও বাদ দিতে হবে।


গোসলের সময় অতিরিক্ত গরম পানি ব্যবহার না করে হালকা গরম পানি বেছে নেওয়া ভালো। দীর্ঘক্ষণ গোসল না করে অল্প সময়ে গোসল শেষ করতে হবে। গোসলের পর তোয়ালে দিয়ে আলতোভাবে ত্বক শুকানোর পর ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে।


অন্যদিকে, ঘন ঘন হাত ধোয়া ও ঠান্ডা বাতাসে হাতের ত্বকও শুষ্ক হয়ে পড়ে। তাই হাত ধোয়ার পর এবং ঘুমানোর আগে হ্যান্ড ক্রিম ব্যবহার করতে হবে। ঘর পরিষ্কার বা বাইরে কাজের সময় গ্লাভস ব্যবহার করলেও হাতের ত্বক সুরক্ষিত রাখা সম্ভব।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ইয়াবা পাচার ঠেকাতে কক্সবাজার- বান্দরবানে এআই ক্যামেরা বসানোর

ইয়াবা পাচার ঠেকাতে কক্সবাজার- বান্দরবানে এআই ক্যামেরা বসানোর