`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ভিডিও ভাইরাল, এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
ভিডিও ভাইরাল, এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


বুধবার (২২ জুলাই) দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, সাংগঠনিক তদন্তে গাজী নজরুলের বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দলের রুকন (সদস্য), কেন্দ্রীয় মজলিসে শুরাসহ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।


দলটি আরও জানিয়েছে, বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।


সম্প্রতি ৭৫ বছর বয়সী গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে থাকা ১৮ বছর বয়সী এক তরুণীকে তিনি তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। তরুণী, তার বাবা এবং গাজী নজরুলের প্রথম স্ত্রীও বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। তবে বিয়ের নিবন্ধনের তারিখ নিয়ে ভিন্ন তথ্য সামনে আসায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।


জামায়াতের এই সিদ্ধান্তের পর গাজী নজরুল ইসলাম বা তার দ্বিতীয় স্ত্রীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাদের উভয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি র‍্যাবের হা

উখিয়ায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি র‍্যাবের হা