`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বঙ্গোপসাগরের লঘুচাপে চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
বঙ্গোপসাগরের লঘুচাপে চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, লঘুচাপটি বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে।


বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে সব নৌযানকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়া বিভাগ জানিয়েছে, লঘুচাপটি আরও শক্তিশালী হলে চট্টগ্রাম ও কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তাই উপকূলের বাসিন্দা, জেলে এবং নৌযান সংশ্লিষ্টদের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতির প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কউকের ‘স্বপ্নচূড়া আবাসিক এলাকা’: পাহাড় ও সমুদ্রের মিতালীতে ক

কউকের ‘স্বপ্নচূড়া আবাসিক এলাকা’: পাহাড় ও সমুদ্রের মিতালীতে ক