`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।


যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই ছিল সতর্ক। মাঝমাঠের লড়াই, শারীরিক দ্বৈরথ ও ফাউলই ছিল ম্যাচের প্রধান বৈশিষ্ট্য। প্রথম ৪৫ মিনিটে মোট ১৯টি ফাউল হলেও কোনো দলই লক্ষ্যে একটি শট নিতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।


বিরতির পর ম্যাচে প্রাণ ফেরে। ৫৫তম মিনিটে মরগান রজার্সের বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন।


গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় আর্জেন্টিনা। ৬৯তম মিনিটে নিকো গঞ্জালেজের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। সাত মিনিট পর আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসে।


শেষ পর্যন্ত ৮৫তম মিনিটে সমতায় ফেরে আর্জেন্টিনা। বক্সের বাইরে থেকে প্রায় ২০ গজ দূরত্বের দুর্দান্ত শটে গোল করেন এনজো ফার্নান্দেজ। গোলটিতে আক্রমণ গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক লিওনেল মেসি।


সমতায় ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির নিখুঁত ক্রস থেকে অসাধারণ হেডে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ। আর্জেন্টিনার দুই গোলেই অ্যাসিস্ট করেন মেসি।


২-১ গোলের এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন।


ফাইনালে জয় পেলে বিশ্বকাপ ইতিহাসে টানা দুটি শিরোপা জেতা তৃতীয় দল হিসেবে নতুন ইতিহাস গড়বে আলবিসেলেস্তেরা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা

টেকনাফে র‍্যাবের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা