`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
উখিয়ায় ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল আনোয়ার প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।


বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অবস্থান নিয়ে টহল দেওয়ার সময় চারজন সন্দেহভাজন ব্যক্তিকে বস্তা হাতে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। তাদের চ্যালেঞ্জ করলে সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়।


পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তার ভেতর খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী প্যাকেটে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও ইয়াবা ছাড়া অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।


উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু