`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত হওয়া পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব নিয়োগপত্র প্রদান করা হয়।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১০ জনের কাছে নিয়োগপত্র তুলে দেন।


নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।


এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা আলাল আহমেদ, শহীদ পরিবারের সদস্য এবং আহতদের স্বজনদের হাতেও নিয়োগপত্র তুলে দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত কয়েকজন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবি করেন।


অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা নিজেদের অনুভূতি তুলে ধরেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।


অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রেস সচিব, উপ-প্রেস সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা এবং আমরা বিএনপি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা, নারী আটক

উখিয়ায় ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা, নারী আটক