`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১, আহত ৮ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।


জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিসিএএ) এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের মধ্যে সাধারণ থেকে গুরুতর আঘাতপ্রাপ্ত সবাইকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।


একই দিনে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত করার সময় আরও দুইজন নিহত হয়েছেন।


হুতি বাহিনী ও সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। গত অক্টোবরেও একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


পরিস্থিতির অবনতি হওয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে নিযুক্ত নিজেদের কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, সম্ভাব্য হুতি হামলার আশঙ্কায় রিয়াদের মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে।


সূত্র: আল জাজিরা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকসহ ৩ রোহিঙ্গা আটক

টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরকসহ ৩ রোহিঙ্গা আটক