`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের ভারী বর্ষণের ফলে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮ জন রোহিঙ্গা। রোববার দিবাগত রাত ১টা ১০মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫নং জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে আশ্রিত রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসাইন বসতঘরের ওপর পাহাড়ের মাটি এসে পড়ে। এ ঘটনায় কামাল হোসাইন ও তার স্ত্রী হুমায়রা বেগম এবং পুত্র মোহাম্মদ আনাসের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলের চাপায় একরাম নামে এক শিশুর মৃত্যু হয়।

সর্বশেষ রাত ৩টার দিকে বালুখালী ১১নং রোহিঙ্গা ক্যাম্পের সি ১১ ব্লকে পাহাড়ধসে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- উম্মে হাবিবা, তানজিনা আক্তার, মোহাম্মদ রিহান ও হারুনুর রশিদ।

অন্যদিকে কক্সবাজার শহরের ১২নং ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ধসে আলী আকবর নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাত ৪টার কিছু সময় পর ছাত্তার ঘোনায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এ সময় পাহাড়ে চাপা পড়ে একই পরিবারের ৩ জন। দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে আলী আকবরকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং আরও দুইদিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধ

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যান দ্রুত অপসারণের নির্দেশ প্রধ