`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে নিয়ে গেল বিএসএফ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে নিয়ে গেল বিএসএফ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।


আটক দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদক উদ্ধারে সীমান্ত এলাকায় অভিযান চালানোর সময় নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেন।


সেখানে স্থানীয় মাদক কারবারিরা তাঁকে আটক করেন। পরে রোহিতকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে এএসআই ইমরান হোসেনও আটক হন। এরপর স্থানীয় ব্যক্তিরা তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করেন। পরে বিএসএফ দুই পুলিশ সদস্যকে নিয়ে যায়।


ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাপলা চত্বর হত্যাযজ্ঞ: তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা-আজিজসহ আস

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা-আজিজসহ আস