`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল মাছ, দেখতে ভিড়

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল মাছ, দেখতে ভিড় ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সুন্দরবন উপকূলসংলগ্ন সাগরে ধরা পড়া ১৫৫ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারে বিক্রির জন্য আনা হয়েছে। বিরল আকৃতির এ মাছ দেখতে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকেই বাজারে ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা।


মাছ ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মাছটি সুন্দরবন উপকূলের সাগরে একটি ট্রলারে ধরা পড়ে। পরে সেটি সংগ্রহ করে চট্টগ্রামে আনা হয়। তিনি বলেন, ২০১৯ সালের পর এত বড় কোরাল মাছ আর পাননি এবং প্রায় চার থেকে পাঁচ বছর পর আবার এমন একটি মাছ বাজারে তুলতে পেরেছেন।


ব্যবসায়ীর তথ্য অনুযায়ী, মাছটি শনিবার সন্ধ্যায় কেটে বিক্রি করা হবে। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। সে হিসেবে ১৫৫ কেজি ওজনের পুরো মাছটির মূল্য প্রায় ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।


চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর জানিয়েছে, মাছটির শারীরিক গঠন কোরাল শ্রেণির মাছের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এর শরীর চ্যাপ্টা ও তুলনামূলক গোলাকার, মাথা ও মুখ ছোট এবং গায়ে বাদামি রঙের ছোপ রয়েছে। পিঠ ও পেছনের পাখনা লেজের দিকে বিস্তৃত হওয়ায় দূর থেকে এটি তিনটি লেজযুক্ত মাছের মতো দেখায়।


চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, কোরাল বাংলাদেশের অন্যতম মূল্যবান সামুদ্রিক মাছ। প্রাথমিকভাবে ছবির ভিত্তিতে এটিকে কোরাল বা কই-কোরাল শ্রেণির মাছ বলে ধারণা করা হচ্ছে। তবে বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ