`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
টেকনাফে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও ২ বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ পিস ইয়াবার একটি বড় চালান উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।


এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন মঞ্জুর মেম্বারের প্রজেক্টের কেওড়া বাগানে অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


পরে কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক জব্দমূল্য কত, তা প্রেস রিলিজে উল্লেখ করা হয়নি।


এসআরবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন