`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: ইংল্যান্ডের বিপক্ষে শুরু বাংলাদেশের মিশন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: ইংল্যান্ডের বিপক্ষে শুরু বাংলাদেশের মিশন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। আগামী ৫ অক্টোবর নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে মুখোমুখি হবে দুই দল। এবারের বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। একই গ্রুপে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও একটি বাছাইপর্ব পেরিয়ে আসা দল।


বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে। সেখানে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। অন্যদিকে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। একই ভেন্যুতেই ২১ নভেম্বর হবে বিশ্বকাপের ফাইনাল।


২০২৭ বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। প্রতিটি গ্রুপের সেরা তিন দল সরাসরি সুপার সেভেন পর্বে উঠবে। দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে তুলনামূলকভাবে ভালো দলটি সপ্তম দল হিসেবে পরবর্তী পর্বে জায়গা পাবে।


বাংলাদেশ গ্রুপপর্বে মোট পাঁচটি ম্যাচ খেলবে। ইংল্যান্ডের পর ১২ অক্টোবর নিউজিল্যান্ড, ১৬ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৩ অক্টোবর মুখোমুখি হবে একটি বাছাই দল-১-এর।


বাংলাদেশের ম্যাচগুলোর সূচি:

৫ অক্টোবর: বাংলাদেশ বনাম ইংল্যান্ড — উইন্ডহোক

১২ অক্টোবর: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড — কু-গুম্পো সিটি

১৬ অক্টোবর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা — ডারবান

১৯ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ — ডারবান

২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম বাছাই দল-১ — সেঞ্চুরিয়ন


২০২৭ ওয়ানডে বিশ্বকাপ চলবে ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধ

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধ