`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্য জুবায়ের নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্য জুবায়ের নিহত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ জুবায়ের নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে ৮ নম্বর পশ্চিম ক্যাম্পের ২৯ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে।


১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানিয়েছে, নিহত জুবায়ের আরাকান সালভেশন আর্মি (আরসা)-এর একজন চিহ্নিত সদস্য ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর সদস্যরা এ হামলা চালিয়ে থাকতে পারে।


এপিবিএনের তথ্য অনুযায়ী, স্থানীয়দের ভাষ্য থেকে জানা যায়, গভীর রাতে জুবায়ের আশ্রয়কেন্দ্র থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলে কয়েকজন অস্ত্রধারী তার গতিরোধ করে গুলি চালায়। হামলাকারীরা অন্তত পাঁচ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।


পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।


১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন বলেন, কিছুদিন ধরে আরসা ও আরএসও-এর মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। ঘটনাটি সেই বিরোধের অংশ হতে পারে। তিনি আরও জানান, গভীর রাতে নিহত ব্যক্তির মসজিদে যাওয়ার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।


ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে এপিবিএন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর