`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামোর আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
এসডিজি অর্জনে এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামোর আহ্বান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক আর্থিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

জাতিসংঘের টেকসই উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরাম (এইচএলপিএফ)-এ এলডিসি দেশগুলোর পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে স্বল্পসুদে ও সহজশর্তে অর্থায়ন বৃদ্ধি, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার, সহজলভ্য জলবায়ু অর্থায়ন, উন্নত বাজারে প্রবেশাধিকার এবং প্রযুক্তি সহায়তা জোরদার করা জরুরি।

ড. তিতুমীর বলেন, ক্রমবর্ধমান ঋণঝুঁকি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) কমে যাওয়া, ডিজিটাল বৈষম্য এবং সাশ্রয়ী অর্থায়নের সীমিত সুযোগের কারণে এলডিসিগুলোর ২০৩০ এজেন্ডা ও দোহা কর্মসূচি বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলডিসিগুলোর জন্য পর্যাপ্ত ও ন্যায্য অর্থায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি কার্যকর ঋণ সমাধান ব্যবস্থা, জলবায়ু অর্থায়নে সহজ প্রবেশাধিকার, উন্নয়নবান্ধব বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা এবং প্রযুক্তি হস্তান্তর ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা আরও বলেন, এসডিজি অর্জনের নির্ধারিত সময়সীমা শেষ হতে পাঁচ বছরেরও কম সময় বাকি থাকলেও স্বল্পোন্নত দেশগুলো এখনো বহুমাত্রিক কাঠামোগত চ্যালেঞ্জের মুখোমুখি। তাই এসডিজি ও দোহা কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে এখনই সমন্বিত ও কার্যকর বৈশ্বিক উদ্যোগ গ্রহণের উপযুক্ত সময়।

তিনি বলেন, এলডিসিগুলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এ লক্ষ্য বাস্তবায়নে তাদের বাস্তব চাহিদা ও ঝুঁকিকে বিবেচনায় নিয়ে আরও ন্যায্য, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতি

কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতি