`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে দখল হওয়া ১০ একর খাস জমি উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
কক্সবাজারে দখল হওয়া ১০ একর খাস জমি উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সুগন্ধা পয়েন্টে অবৈধভাবে দখল করা প্রায় ১০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। রোববার (১৬ আগস্ট) বিকেলে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করা হয়।


জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন সায়েমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


প্রশাসন জানায়, গত শুক্রবার ও শনিবার রাতে সৈকতে প্রবেশের রাস্তার পাশে সরকারি জমিতে টিন ও বাঁশের বেড়া দিয়ে দখল নেওয়া হয়েছিল। রাতের আঁধারে কারা এ দখলের সঙ্গে জড়িত ছিল, তা এখনো শনাক্ত করা যায়নি।


উদ্ধার করা জমিতে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, প্রায় ১০ একর এ জমির বর্তমান বাজারমূল্য ৫০০ কোটি টাকারও বেশি।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সমুদ্রসৈকতসংলগ্ন প্রায় ১৩০ একর সরকারি জমিতে ২০০৩ সালে হোটেল-মোটেল জোন গড়ে তোলা হয়। সেখানে ৮৭টি প্লট তৈরি করে বিভিন্ন ব্যক্তিকে ৯৯ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ না করায় ২০১০ সালে ৫৯টি প্লটের ইজারা বাতিল করা হয়।


ইজারা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইজারাদাররা হাইকোর্টে রিট করলেও ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তা খারিজ হয়ে যায়। এরপর জেলা প্রশাসন বাতিল হওয়া প্লটগুলো নিজেদের দখলে নেয়।


জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানিয়েছেন, বাতিল হওয়া এসব প্লটে নতুন করে কোনো স্থাপনা নির্মাণ বা ইজারা দেওয়া আইনগতভাবে বৈধ নয়। অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা