`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মিয়ানমারে পাচারের সময় ৪৮ হাজার কেজি ইউরিয়া সারসহ ৩ পাচারকারী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
মিয়ানমারে পাচারের সময় ৪৮ হাজার কেজি ইউরিয়া সারসহ ৩ পাচারকারী আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাক থেকে ফিশিং বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় ৪৮ হাজার কেজি সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই থানার ইছাখালী ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন মীরসরাই। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এসব সারের মোট ওজন ৪৮ হাজার কেজি এবং আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।


অভিযানে পাচারের কাজে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে। একই সঙ্গে পাচারকাজে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সার, ট্রাক, ফিশিং বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফে দুই স্কুলে শিক্ষক-শিক্ষার্থী অনুপস্থিত, ৮ শিক্ষকের ব

টেকনাফে দুই স্কুলে শিক্ষক-শিক্ষার্থী অনুপস্থিত, ৮ শিক্ষকের ব