`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এনসিপির জুলাই পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
এনসিপির জুলাই পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।


মঙ্গলবার (২৮ জুলাই) এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন।


পোস্টে তিনি দাবি করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলার ঘটনায় সাংবাদিকসহ এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।


আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনাটি ঘটেছে। এছাড়া এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে।


তার দাবি, হামলাকারীরা কয়েকটি মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে।


তবে এ বিষয়ে বিএনপি, পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস