`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসে নুনুজিয়া (৮) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।


বুধবার দুপুরে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/৫ ব্লকের একটি শেল্টারের ওপর পাহাড় ধসে পড়লে মাটিচাপা পড়ে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. আসাদুজ্জামান জানান, টানা ভারী বৃষ্টির কারণে শেল্টারের ওপর পাহাড় ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।


ক্যাম্পের ইনচার্জ (উপসচিব) আজগর আলী বলেন, বর্ষা মৌসুমে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। প্রশাসনের বারবার সতর্কতা সত্ত্বেও অনেক পরিবার পুনরায় ঝুঁকিপূর্ণ এলাকায় ফিরে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে।


চলতি বর্ষা মৌসুমে টানা ভারী বৃষ্টিতে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধস ও দেয়ালধসের ঘটনা বেড়েছে। গত জুলাই মাসে ভারী বর্ষণে কক্সবাজার ও বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ও দেয়ালধসের পৃথক ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছিল।


ক্যাম্প প্রশাসন জানিয়েছে, ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করার পরিকল্পনা রয়েছে: মন্ত্রী

কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করার পরিকল্পনা রয়েছে: মন্ত্রী