`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

প্রথমবার ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
প্রথমবার ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ফুটবল বিশ্বের অন্যতম সফল দল ব্রাজিল প্রথমবারের মতো ভারতের বিপক্ষে ভারতের মাটিতে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) যৌথভাবে এ ম্যাচের ঘোষণা দিয়েছে।


সূচি অনুযায়ী, আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।


ব্রাজিলিয়ান ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানায়, ভারতের বিশাল ফুটবল সমর্থকগোষ্ঠী এবং ফুটবলের প্রতি দেশটির গভীর আবেগ তাদের এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ভারতের কোটি ফুটবলপ্রেমী দীর্ঘদিন ধরে ব্রাজিলিয়ান ফুটবলকে ভালোবেসে এসেছে, আর সেই ঐতিহাসিক সম্পর্ক ও আবেগের প্রতি সম্মান জানিয়েই এই সফরের আয়োজন করা হয়েছে।


এই ম্যাচটি ব্রাজিল ও ভারতের মধ্যে প্রথমবারের মতো ভারতের মাটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হিসেবে বিবেচিত হবে। ফুটবলপ্রেমীদের জন্য এটি একটি ঐতিহাসিক আয়োজন হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী