`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকার একটি মাছের ঘের থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ আগস্ট রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপি’র একটি বিশেষ টহল দল মাষ্টারকাঠি এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৮টার দিকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল তাদের ধাওয়া করে।


বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা একটি পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পোটলার ভেতর থেকে বায়ুরোধী পাঁচটি প্যাকেটে রাখা ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


ঘটনার পর এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও পলাতক চোরাকারবারীদের আটক করা সম্ভব হয়নি।


বিজিবি জানিয়েছে, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেফতার

কক্সবাজারে পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেফতার