`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চমক রেখে আর্জেন্টিনার একাদশ ঘোষণা, সুযোগ পেলেন নিকো গঞ্জালেস

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
চমক রেখে আর্জেন্টিনার একাদশ ঘোষণা, সুযোগ পেলেন নিকো গঞ্জালেস ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

স্পেনের বিপক্ষে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একাদশে চমক হিসেবে প্রথমবারের মতো এই বিশ্বকাপে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন উইঙ্গার নিকো গঞ্জালেস। এছাড়া রক্ষণভাগে জায়গা পেয়েছেন গঞ্জালো মন্টিয়েল।


রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।


কোচ লিওনেল স্কালোনির ঘোষিত একাদশে সেমিফাইনালে খেলা বেশিরভাগ ফুটবলারই জায়গা ধরে রেখেছেন। মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে থাকছেন নিকো গঞ্জালেস। আক্রমণভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।


আর্জেন্টিনার শুরুর একাদশ:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ।

রক্ষণভাগ: গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ড: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকো গঞ্জালেস।

আক্রমণভাগ: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।


বিশ্বকাপের ২৩তম আসরের ফাইনালে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। অন্যদিকে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে লড়বে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ফুটবল বিশ্বের বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে যেমন উত্তেজনা বিরাজ করছে, তেমনি বাংলাদেশেও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

কক্সবাজারসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত