`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে বাতিল প্লটের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
কক্সবাজারে বাতিল প্লটের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে বাতিলকৃত সরকারি প্লটে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। ২৪ ঘণ্টার মধ্যে স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের ‘লাল নোটিশ’ দেওয়া হলেও নির্ধারিত সময়ে তা অপসারণ না করায় বৃহস্পতিবার (১ অক্টোবর) অভিযান চালিয়ে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।


স্থানীয় সূত্র জানায়, কলাতলী পুলিশ বক্স থেকে ওশান প্যারাডাইস সংলগ্ন এলাকায় আদালতের স্থিতাবস্থার নির্দেশনা অমান্য করে সরকারি জমিতে একের পর এক অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। টিনের বেড়ার আড়ালে এসব নির্মাণকাজ চলছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসন অভিযান চালায়।


সরেজমিনে ওই এলাকায় কয়েকটি টিকিট কাউন্টার, ট্রাভেল এজেন্সি, চায়ের দোকানসহ বিভিন্ন স্থাপনা দেখা যায়। এসব দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা অগ্রিম এবং মাসিক ভাড়া আদায়ের অভিযোগও ওঠে।


জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান বলেন, বাতিলকৃত সরকারি প্লটে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।


অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা কলাতলী মোড়, সৈকতসংলগ্ন এলাকা এবং বিচের বিভিন্ন পয়েন্টে গড়ে ওঠা অবৈধ ঝুপড়ি ও দোকানপাটের বিরুদ্ধেও নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।


পাশাপাশি অবৈধ স্থাপনা নির্মাণের পেছনে মূল ইন্ধনদাতা ও অর্থায়নকারীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন স্থানীয়রা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একসময় পর্যটকদের প্রিয় গন্তব্য, এখন নীরব দমদমিয়া নেচার পার্ক

একসময় পর্যটকদের প্রিয় গন্তব্য, এখন নীরব দমদমিয়া নেচার পার্ক