`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ব্রাজিল শিবিরে স্বস্তি, নরওয়ে ম্যাচের আগে অনুশীলনে রাফিনিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
ব্রাজিল শিবিরে স্বস্তি, নরওয়ে ম্যাচের আগে অনুশীলনে রাফিনিয়া ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

২০২৬ বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল শিবিরে এল এক বড় স্বস্তির খবর। ইনজুরি কাটিয়ে দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড রাফিনিয়া অনুশীলনে ফিরেছেন। যদিও এখনো পুরোপুরি ফিট নন বার্সেলোনার এই তারকা, তবুও তাকে দলের স্কোয়াডে পাওয়ার জোরালো সম্ভাবনা দেখছেন কোচ কার্লো আনচেলত্তি।

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুর হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রাফিনিয়া। সে কারণে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ও জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২ এর ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল ২৯ বছর বয়সী এই তারকাকে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার ফিরে আসা সেলেসাওদের জন্য নিঃসন্দেহে বাড়তি প্রেরণা।

শনিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়েছেন, প্রয়োজন হলে রাফিনিয়াকে কিছু সময়ের জন্য মাঠে নামানো হতে পারে। তিনি বলেন, ‘রাফিনিয়া খুব ভালোভাবে সেরে উঠছে। যদিও সে এখনো শতভাগ ফিট নয়, তবু বেঞ্চে থাকার মতো অবস্থায় আছে। প্রয়োজনে কয়েক মিনিট খেলতে পারবে এবং নির্দিষ্ট কিছু সময়ে দলের কাজে লাগতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘সে খুব দ্রুত সেরে উঠছে। এটা আমাদের জন্য সুখবর, কারণ রাফিনিয়া দলের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

শনিবার অনুশীলনে দেখা গেছে, পুনর্বাসন প্রক্রিয়ার পাশাপাশি সতীর্থদের সঙ্গে আংশিক অনুশীলনও সেরেছেন রাফিনিয়া। এতে নরওয়ের বিপক্ষে বেঞ্চে তার থাকাটা এখন প্রায় নিশ্চিত। আর্লিং হালান্ডের নরওয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ে পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় না থাকলেও, শেষ মুহূর্তে রাফিনিয়ার অভিজ্ঞতা এবং আক্রমণভাগের ধার দলের পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নরওয়ের রক্ষণভাগ ভাঙতে আজ আনচেলত্তি শেষ পর্যন্ত রাফিনিয়াকে ‘ট্রাম্প কার্ড’ হিসেবে ব্যবহার করেন কি না, সেটাই এখন দেখার বিষয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা