`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চকরিয়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
চকরিয়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের চকরিয়ায় সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর পাহাড়ি সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।


স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও পাহাড়ি সড়কটিতে মানুষের চলাচল শুরু হয়। সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে কয়েকজন পথচারী রাস্তার এক পাশে এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে অসুস্থ ভেবে তারা কাছে এগিয়ে যান। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানান।


খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সকালে পুলিশ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।


ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন