`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।


বুধবার (২২ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।


বিজিবি জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার উলুবুনিয়া গ্রামের জোড়াকাঠি সীমান্তে অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে।


পরে বিজিবি ধাওয়া দিলে এবং ফাঁকা গুলি ছুড়লে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা একটি বস্তা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


ঘটনার পর পলাতক চোরাকারবারীদের গ্রেপ্তারে সীমান্ত এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।


উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কতজন কারিগর কত ঘণ্টায় বানিয়েছেন আমিরের বিয়ের আংটি

কতজন কারিগর কত ঘণ্টায় বানিয়েছেন আমিরের বিয়ের আংটি