`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: গাজী নজরুল ইসলাম ও স্ত্রী মরিয়ম খাতুন। সংগৃহীত
ad728

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।


রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি পাওয়া যায়।


তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহটি এখনও ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে আসছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মরিয়ম খাতুনকে নিয়ে চলতি বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়েছিল। পরে গাজী নজরুল ইসলাম তাকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। তার প্রথম স্ত্রী, মরিয়ম এবং মরিয়মের বাবাও বিয়ের দাবি করেছিলেন। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য ও দাবি উঠে এসেছে। 


মরিয়মের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ