`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

রামুতে অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
রামুতে অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের রামু উপজেলার মাঙ্গালাপাড়া পেচারদ্বীপ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মো. ফরিদ আলম (৩৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ আগস্ট রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।


র‌্যাবের তথ্য অনুযায়ী, গত ২৯ জুলাই কক্সবাজার সদর উপজেলার কলাতলী এলাকা থেকে মোহাম্মদ জাবের (২৪) নিখোঁজ হন। পরদিন তার বোন সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে ১ আগস্ট মামলার অন্যতম অভিযুক্ত নেজামুল হক শয়ন (২৫)কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত জাবেরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।


পরবর্তীতে জাবেরের মা বাদী হয়ে ২ আগস্ট কক্সবাজার সদর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এজাহারভুক্ত দ্বিতীয় আসামি ফরিদ আলমের অবস্থান শনাক্ত করে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত ফরিদ আলম উখিয়া উপজেলার জালিয়াপালং এলাকার বাসিন্দা। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


র‌্যাব-১৫ জানিয়েছে, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের গোয়েন্দা কার্যক্রম ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজার রুটে ৫ দিন ট্রেন বন্ধ, টিকিট ফেরতে রেলের ক্ষতি প্র

কক্সবাজার রুটে ৫ দিন ট্রেন বন্ধ, টিকিট ফেরতে রেলের ক্ষতি প্র