`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সমুদ্র থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।


ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা জানান, গভীর সমুদ্র থেকে পাঁচ জেলের লাশ উদ্ধার করে একটি ট্রলার বর্তমানে উপকূলের দিকে ফিরছে। পাথরঘাটায় পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।


এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর আটজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন পাঁচজন।


নিহত জেলেরা হলেন—নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাদের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।


উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে ক্লান্ত হয়ে কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়।


পরে আট জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলারে উঠে প্রাণে বাঁচেন।


দুর্ঘটনার খবর পাওয়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে সমুদ্রে একটি ট্রলার পাঠানো হয়। দীর্ঘ সময় অভিযান চালানোর পর শেষ পর্যন্ত নিখোঁজ পাঁচ জেলের লাশের সন্ধান পাওয়া যায়।


পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বলেন, পাঁচজন জেলেকে উদ্ধার করা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে তিনি এখনো লাশগুলো দেখেননি। লাশগুলো উপকূলে পৌঁছালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
এসএসসিতে কক্সবাজারে পাসের হার ৫৭.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৯

এসএসসিতে কক্সবাজারে পাসের হার ৫৭.০৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৯