`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য নেই ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো দুই জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। মঙ্গলবার কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


কারা মহাপরিদর্শক বলেন, ওই সময় মোট ২ হাজার ২৪৭ জন বন্দি কারাগার থেকে পালিয়েছিলেন। এর মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদী কারাগার থেকে পালানো ৮২৬ বন্দির মধ্যে ১৬৬ জনের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।


তিনি জানান, দেশের ৭৫টি কারাগারের ধারণক্ষমতা ৪৫ হাজার হলেও বর্তমানে বন্দি রয়েছেন প্রায় ৯৮ হাজার। ২১টি কারাগার সংস্কার প্রয়োজন।


কারাগারে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে তিনি বলেন, শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়, তবে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। গত এক বছরে তিন হাজারের বেশি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


মাদক ও আর্থিক দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে জানিয়ে তিনি বলেন, গত দুই বছরে এসব অপরাধে ২১ জনকে বাধ্যতামূলক অবসর, ৮২ জনকে চাকরিচ্যুত এবং ৮৭০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।


এদিকে, বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কাস্টডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নে মূল্যবৃদ্ধির শঙ্কা নেই: বাণিজ্

পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নে মূল্যবৃদ্ধির শঙ্কা নেই: বাণিজ্