`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, চিকিৎসক-নার্স পলাতক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, চিকিৎসক-নার্স পলাতক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হাসপাতাল থেকে চিকিৎসক ও নার্সরা পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।


বুধবার (২১ অক্টোবর) ভোরে ওই প্রসূতির মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালটিতে ডা. মো. বি আলমগীর প্রসূতির অস্ত্রোপচার করেন। এ সময় প্রয়োজন অনুযায়ী একে একে সাত ব্যাগ রক্তের ব্যবস্থা করেন তারা।


পরে রাত ২টার দিকে স্বজনদের জানানো হয়, চিকিৎসায় কিছুটা ভুল হয়েছে। এ কারণে আবারও অস্ত্রোপচার করতে হবে এবং রক্তের প্রয়োজন রয়েছে। এরপর আরও দুই ব্যাগ রক্তের ব্যবস্থা করেন স্বজনরা।


তবে ভোরের দিকে ওই প্রসূতির মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসক ও নার্সদের পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা।


এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠলেও হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পাঁচ জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

পাঁচ জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত