`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

বাংলাদেশের শিক্ষাখাতের সার্বিক উন্নয়নে ইউনেসকো ও ইউনিসেফ থেকে ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা অনুমোদন করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার ২২০ কোটি টাকারও বেশি।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার ইউনেসকো আয়োজিত এক অনুষ্ঠান শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানটি হয়।

এহছানুল হক মিলন বলেন, ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশনের- জিপিই আওতায় ইউনেসকো ও ইউনিসেফের হাত ধরে বাংলাদেশের শিক্ষাখাতে আমরা ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাচ্ছি। এটি চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। অনুমোদিত এ বিশাল অঙ্কের অর্থায়ন বাংলাদেশের শিক্ষাব্যবস্থার রূপান্তরে সরাসরি ভূমিকা রাখবে।’

তবে এ অর্থ কোন খাতে, কীভাবে ব্যয় করা হবে তা তাৎক্ষণিক জানানো হয়নি। পরবর্তীতে এ নিয়ে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...