`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার একটি প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে সমুদ্রে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত পর্যটকের নাম শৌভিক রয়। তাঁর বাড়ি খুলনা জেলায়। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।


জানা গেছে, প্যারাসাইলিং চলাকালে হঠাৎ তিনি নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন। পরে প্যারাসাইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের সদস্যরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহতের সহযাত্রী, স্বজন ও সফরসঙ্গীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয়দের অভিযোগ, কক্সবাজারে দীর্ঘদিন ধরে প্যারাসাইলিং কার্যক্রম পরিচালিত হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অতীতেও একই প্রতিষ্ঠানের প্যারাসাইলিং কার্যক্রমে দুর্ঘটনার ঘটনা আলোচনায় এসেছিল। অভিযোগ রয়েছে, এসব ঘটনার পরও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।


ঘটনার বিষয়ে জেলা প্রশাসন, পর্যটন কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট প্যারাসাইলিং প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহেশখালীতে চীনা কোম্পানির ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে নী

মহেশখালীতে চীনা কোম্পানির ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে নী