`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, সারা দেশে বাড়তে পারে গ্যাস সংকট

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, সারা দেশে বাড়তে পারে গ্যাস সংকট ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল জরুরি রক্ষণাবেক্ষণের জন্য চার দিন বন্ধ থাকছে। আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটি বন্ধ থাকায় সারা দেশে গ্যাসের সরবরাহ কমে তীব্র স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।


রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের দৈনিক গ্যাস সরবরাহ সক্ষমতা ১০৫ কোটি ঘনফুট। তবে নিয়মিত সরবরাহ করা হয় ৯২ কোটি ঘনফুট। সামিটের টার্মিনাল বন্ধ থাকলে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমে দৈনিক ৬০ কোটি ঘনফুটে নেমে আসবে।


পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন গ্যাসের মোট চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। এর বিপরীতে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে পাওয়া যায় ১৬০ কোটি ঘনফুট। বাকি চাহিদা পূরণ করা হয় আমদানি করা এলএনজি দিয়ে।


এ অবস্থায় সামিটের টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজের কারণে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও আবাসিক খাতে গ্যাসের সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে