`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আবারও চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
আবারও চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

টানা তিন দিন বন্ধ থাকার পর শনিবার (২২ আগস্ট) বিকেল থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করেছে এক্সিলারেটের এলএনজি টার্মিনাল। এতে গ্যাসের সরবরাহ আবারও বাড়তে শুরু করেছে।


এলএনজির নতুন একটি কার্গো নিয়ে জাহাজ বঙ্গোপসাগরে আসার পর সেটি এক্সিলারেটের টার্মিনালে যুক্ত হয়েছে। এরপর টার্মিনালে থাকা মজুত থেকে গ্যাস সরবরাহ শুরু করা হয়।


পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টা থেকে এক্সিলারেট প্রতি ঘণ্টায় প্রায় ১০ কোটি ঘনফুট করে গ্যাস সরবরাহ শুরু করেছে। রাত ৯টার পর সরবরাহ আরও কিছুটা বাড়তে পারে।


এর আগে টানা ২৫ দিনের তীব্র গ্যাস-সংকটের পর গত ১৫ আগস্ট সামিটের টার্মিনাল পূর্ণ সক্ষমতায় এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিকভাবে চালু হলে গ্যাস সরবরাহ বাড়ে। তবে নতুন এলএনজি কার্গো না থাকায় এক্সিলারেটের সরবরাহ ধীরে ধীরে কমে যায়।


একপর্যায়ে গত বুধবার বিকেল থেকে এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। শনিবার নতুন এলএনজি কার্গো নিয়ে জাহাজ আসার পর আবারও টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফে চান্দের গাড়ি-ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ৮

টেকনাফে চান্দের গাড়ি-ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ৮