`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টসের আগেই সেমিফাইনালে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
টসের আগেই সেমিফাইনালে বাংলাদেশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নাগোয়া এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালে মাঠেই নামতে হয়নি বাংলাদেশকে। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী উচ্চতর র‍্যাংকিংয়ের কারণে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।


এর আগে বৃষ্টির কারণে পাকিস্তান-হংকং এবং ভারত-আফগানিস্তানের কোয়ার্টার ফাইনালও পরিত্যক্ত হয়। উচ্চতর র‍্যাংকিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও ভারত সেমিফাইনালে জায়গা করে নেয়।


মঙ্গলবার শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনালও বৃষ্টিতে পরিত্যক্ত হয়। একই নিয়মে উচ্চতর র‍্যাংকিংয়ের কারণে সেমিফাইনালে ওঠে শ্রীলঙ্কা।


ফলে সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। অন্য সেমিফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। দুই ম্যাচই বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নাগোয়া ও আইচি অঞ্চলে কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে এশিয়ান গেমসের ক্রিকেটের ম্যাচগুলো ব্যাহত হচ্ছে। তবে বুধবার থেকে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস রয়েছে। আয়োজকেরা সেমিফাইনালের আগে মাঠ খেলার উপযোগী করার প্রস্তুতি নিচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

কক্সবাজারের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট শুরু