`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড়, মেরিন ড্রাইভের রিসোর্ট-কটেজে বুকিং কম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড়, মেরিন ড্রাইভের রিসোর্ট-কটেজে বুকিং কম ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দুর্গাপূজা উপলক্ষে টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকেই বাস ও ট্রেনে পর্যটকদের ভিড় দেখা গেছে। সৈকতেও বেড়েছে মানুষের উপস্থিতি। তবে পাটুয়ারটেক সৈকতের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর পর মেরিন ড্রাইভ এলাকার রিসোর্ট ও কটেজে পর্যটকদের উপস্থিতি কমেছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে অনেকেই শহরের হোটেল ও গেস্টহাউসে থাকার সিদ্ধান্ত নিচ্ছেন।


মেরিন ড্রাইভের ইনানী সৈকত এলাকার কয়েকটি রিসোর্টের কর্মীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর পর্যটকদের মধ্যে এসব স্থাপনায় থাকার বিষয়ে অনীহা তৈরি হয়েছে। অনেকে আগাম বুকিংও বাতিল করেছেন। কক্সবাজার মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান জানান, অগ্নিকাণ্ডের পর মেরিন ড্রাইভ এলাকার রিসোর্ট-কটেজের প্রায় ৮০ শতাংশ কক্ষ খালি পড়ে আছে। বিপরীতে শহরের হোটেল ও গেস্টহাউসে পর্যটকদের চাপ বেড়েছে।


কক্সবাজার হোটেল-গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, ২১ অক্টোবর বিকেলে লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জন উৎসব অনুষ্ঠিত হবে। টানা ছুটিতে অন্তত ১০ লাখ পর্যটকের সমাগম হতে পারে বলে আশা করছেন তাঁরা।


কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল শুক্কুর বলেন, ১০ লাখ পর্যটক এলে হোটেল, রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট খাতে ৯০০ থেকে ১ হাজার কোটি টাকার ব্যবসা হতে পারে।


অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, ছুটিতে বিপুলসংখ্যক পর্যটকের আগমন বিবেচনায় তাঁদের হয়রানি বন্ধ ও সেবা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির প্রথম এলএনজি কার্গো

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির প্রথম এলএনজি কার্গো