`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মেসির শততম গোল, ক্রুজ আজুলকে হারিয়ে শিরোপা জিতল ইন্টার মায়ামি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
মেসির শততম গোল, ক্রুজ আজুলকে হারিয়ে শিরোপা জিতল ইন্টার মায়ামি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ইন্টার মায়ামির হয়ে নিজের শততম গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তাঁর মাইলফলকের দিনে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ক্যাম্পিওনেস কাপের শিরোপা জিতেছে ফ্লোরিডার ক্লাবটি।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজেদের মাঠ ন্যু স্টেডিয়ামে ক্রুজ আজুলকে আতিথ্য দেয় ইন্টার মায়ামি। মেসির পাশাপাশি দলের হয়ে গোল করেন ক্যাসেমিরো।


ম্যাচের ২৪তম মিনিটে আসে মেসির মাইলফলকের গোল। ডান দিক থেকে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রস পেয়ে নিজের মার্কারকে টপকে উঁচুতে উঠে হেড করেন মেসি। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।


এরপর ম্যাচের ৮১তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন ক্যাসেমিরো। এই গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি এবং নিজেদের করে নেয় ক্যাম্পিওনেস কাপের শিরোপা।


ইন্টার মায়ামির হয়ে মাত্র ১১৫ ম্যাচে ১০০ গোলের কীর্তি গড়েছেন মেসি। কোনো ক্লাব বা জাতীয় দলের হয়ে ১০০ গোলের মাইলফলকে এটিই তাঁর দ্রুততম পৌঁছানো।


বার্সেলোনার হয়ে এই মাইলফলকে পৌঁছাতে মেসির লেগেছিল ১৮৮ ম্যাচ। আর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১০০ গোল করতে তিনি খেলেছেন ১৭৪ ম্যাচ।


ইন্টার মায়ামির হয়ে শততম গোলের পর ক্লাব ও জাতীয় দলের হয়ে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯২৯।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ ৮ সপ্তাহ বন্ধের নির্দ

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ ৮ সপ্তাহ বন্ধের নির্দ